আশার আকাশ
আশার আকাশ যেখানে আশা কখনো শেষ হয় না, সেখানে জীবন আবার আরম্ভ হয় জীবনে " আশার প্রদীপ " জ্বালাবার কথা তো আমরা প্রায়ই শুনে থাকি। প্রদীপের আলো সীমিত হয় - এক জায়গায় জ্বালালে, সামান্য আলো দেয় কিন্তু যখন " আশার আকাশ " এর কথা হয় তখন তার অর্থ যথেষ্ট বৃহৎ এবং গভীরতম হয়। অন্তহীন আকাশের কোনো পরিসীমা হয় না ঠিক তেমনই মানুষের মধ্যে অন্তহীন আশার প্রয়োজন। অনেক সময় জীবন আমাদের এমন জায়গায় এনে দাড় করায় যেখানে সব কিছুই অন্ধকার মনে হয়। আমাদের অবস্থা যেন হাল ছেড়ে দেয়, আত্মীয় স্বজন কাছে থাকে না, পরিশ্রমের ফল সহজে পাওয়া যায়না আর মন ভীতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। চতুর্দিক যেন শূন্যতায় পরিনত হয় । কিন্তু আমরা ভুলে যাই যে সত্যিতে আকাশ কখনো খালি হয় না - সেখানে অসংখ্য তারারা লুকিয়ে থাকে, শুধু তাদের দেখা দেয়ার সময় আলাদা আলাদা হয়। " আশার আকাশ " আমাদের বোঝায়, যেখানে শুন্যতা মনে হয় সেখানেই সম্ভাবনার বিরাট দুনিয়া লুকিয়ে আছে। যখন গ্রিষ্ম কালে গাছ পালা শুকনো দেখা যায় তখনও কিন্তু তাদের শিকড়ে নুতন জীবন থাকে। যখন রাত অতি গহন থাকে তখনই সকাল অতি কাছে থাকে। কখন...